ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন চরমানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মিজি বাজারসংলগ্ন অস্ট্রেলিয়ার একটি সংস্থার পরিচালিত কোয়ায়েড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার কবলে পড়ছে। এতে শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের মাঠটি তুলনামূলক নিচু হওয়ায় অল্প বৃষ্টিতেই সেখানে পানি জমে যায়। এছাড়া আশপাশের খালগুলোতে মাছ ধরার সুবিধার্থে বিভিন্ন স্থানে বাঁধ দেওয়ায় বৃষ্টির পানি স্বাভাবিকভাবে নিষ্কাশন হতে পারে না। ফলে বিদ্যালয়ের মাঠ দীর্ঘ সময় পানিতে তলিয়ে থাকে।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে এ সমস্যার কারণে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি কমে যাচ্ছে। বিশেষ করে ছোট শিশুদের জলাবদ্ধ মাঠ পেরিয়ে বিদ্যালয়ে আসতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এতে পাঠদান কার্যক্রমও ব্যাহত হচ্ছে এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা, খালের অবৈধ বাঁধ অপসারণ, বিদ্যালয়ের মাঠ উঁচুকরণ অথবা স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের দাবি জানিয়েছে।
এ বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন শিক্ষকরা। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ রক্ষায় স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সহযোগিতাও প্রত্যাশা করেছেন তারা।

বুধবার, ২২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন