দেশের শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় নওগাঁর মান্দা উপজেলা কর্মপরিষদ সদস্য ও তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মোখলেছুর রহমান কামরুলকে ফুলেল সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখা।
মান্দা উপজেলার জনগণের সেবা, ডিজিটাল ইউপি সেবা নিশ্চিতকরণ, আধুনিক ও ন্যায়ভিত্তিক স্থানীয় সরকারব্যবস্থা গড়ে তোলা এবং শিক্ষা-সামাজিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি সম্প্রতি দেশের ‘শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান’ হিসেবে ভূষিত হন।
এ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে জেলা ও উপজেলা জামায়াতের শীর্ষনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবর্ধনা প্রদানকালে বক্তারা বলেন, “জনপ্রতিনিধি যদি সৎ, যোগ্য এবং জনগণের প্রতি দায়বদ্ধ হন, তবে সীমিত সম্পদ দিয়েই একটি ইউনিয়নকে রোল মডেলে পরিণত করা সম্ভব। চেয়ারম্যান মো: মোখলেছুর রহমান কামরুল সেই দৃষ্টান্তই স্থাপন করেছেন।”
সংবর্ধনার জবাবে তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান মো: মোখলেছুর রহমান কামরুল জেলা জামায়াত ও সর্বস্তরের জনগণের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “এ অর্জন একা আমার নয়, তেঁতুলিয়া ইউনিয়নের সকল মানুষের। জনগণের অর্পিত আমানত রক্ষা এবং ন্যায়বিচারের মাধ্যমে একটি মডেল ইউনিয়ন গড়াই আমার মূল লক্ষ্য। ভবিষ্যতেও যেন দেশ ও জনগণের সুখে-দুঃখে পাশে থাকতে পারি, এজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
অনুষ্ঠানে জামায়াতে ইসলামী নওগাঁ জেলার নেতৃবৃন্দ ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা তুলে দেন এবং তাঁর ভবিষ্যৎ সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

বুধবার, ২২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন