ভারতে নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস এবং শিক্ষার্থীদের চলমান সিজেপি আন্দোলন নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে। এ ইস্যুতে অনেক বলিউড তারকা আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানালেও ক্যাটরিনা কাইফ কোনো প্রকাশ্য মন্তব্য করেননি। তার এই নীরবতায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ভক্তদের একটি অংশ।
এ ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে প্রায় ৭০ হাজার অনুসারী থাকা জনপ্রিয় ইনস্টাগ্রাম ফ্যান পেজ ‘ক্যাটহলিক ফ্যানস’ বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার পেজটিতে প্রকাশিত এক পোস্টে অ্যাডমিন লেখেন, ছোটবেলা থেকেই ক্যাটরিনাকে ভালোবেসেছেন, কিন্তু ভারতীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষের পক্ষে তিনি একটি কথাও বলেননি। সরকারের বিরুদ্ধে কথা বলার সাহস দেখাতে না পারায় তিনি হতাশ হয়েছেন বলেও পোস্টে উল্লেখ করা হয়। একই সঙ্গে জানানো হয়, দীর্ঘদিন সমর্থন দেওয়ার পরও নিজেদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে মনে করেই তারা ক্যাটরিনাকে আনফলো করছেন এবং ফ্যান পেজটি স্থায়ীভাবে বন্ধ করে দিচ্ছেন।
পোস্টটি প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। অনেক নেটিজেন ফ্যান পেজটির সিদ্ধান্তের প্রশংসা করে মন্তব্য করেন এবং তাদের অবস্থানের প্রতি সমর্থন জানান।
তবে ক্যাটরিনা কাইফের সব ভক্ত একই অবস্থানে নেই। তার সমর্থকদের আরেকটি অংশের মতে, গণতান্ত্রিক ব্যবস্থায় আন্দোলনকারীদের যেমন মতপ্রকাশের অধিকার রয়েছে, তেমনি কোনো বিষয়ে নীরব থাকা বা নিজের অবস্থান নির্ধারণ করার স্বাধীনতাও ক্যাটরিনার রয়েছে। তাদের ভাষ্য, কোনো বিষয়ে প্রকাশ্যে মন্তব্য না করলেই কাউকে দোষারোপ করা উচিত নয়। তিনি একজন প্রাপ্তবয়স্ক মানুষ এবং কোন বিষয়ে কীভাবে প্রতিক্রিয়া জানাবেন, সে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার রয়েছে।
এদিকে নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি ইতোমধ্যে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন বলিউডের বেশ কয়েকজন শিল্পী। তাদের মধ্যে রয়েছেন শাবানা আজমি, প্রীতি জিন্টা, রিতেশ দেশমুখ, সোনু সুদ, সোনাক্ষী সিনহা এবং প্রকাশ রাজ। এসব তারকার প্রকাশ্য অবস্থানের বিপরীতে ক্যাটরিনা কাইফের নীরবতা তার একাংশের অনুরাগীদের মধ্যে অসন্তোষের জন্ম দিয়েছে।

বুধবার, ২২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন