ঢাকা    বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

বিশেষ সংবাদ

দীর্ঘদিনের জটিলতার অবসান, পটুয়াখালী মেডিকেল কলেজ সড়কের ডাবল লেন নির্মাণকাজ আবারও শুরু

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী: দীর্ঘদিন ধরে জায়গা-সংক্রান্ত জটিলতায় বন্ধ থাকা পটুয়াখালী পৌর এলাকার পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতালগামী ডাবল লেন সড়কের নির্মাণকাজ পুনরায় শুরু হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগে জটিলতার সমাধান হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

জানা গেছে, পটুয়াখালী পৌরসভার উদ্যোগে বাস্তবায়নাধীন সড়কটির একপাশের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে জটিলতা ছিল। বিষয়টি নিরসনে জেলা প্রশাসনের উদ্যোগে পটুয়াখালী পৌরসভা, পুলিশ বিভাগ এবং গণপূর্ত বিভাগের মধ্যে একাধিক দফায় সমন্বয় বৈঠক ও যৌথ পরিদর্শন অনুষ্ঠিত হয়। পুরো প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ সমন্বয়কের ভূমিকা পালন করেন পটুয়াখালীর জেলা প্রশাসক।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলা প্রশাসকের নেতৃত্বে একাধিক যৌথ পরিদর্শন, জেলা উন্নয়ন সমন্বয় সভায় বিষয়টি নিয়ে আলোচনা এবং সড়কটির জনস্বার্থে গুরুত্ব বিবেচনার পাশাপাশি সাংবাদিক ও পৌরবাসীর মতামত সমস্যার সমাধানে ইতিবাচক ভূমিকা রাখে। এসব উদ্যোগের ধারাবাহিকতায় জায়গা-সংক্রান্ত জটিলতা দূর হওয়ায় আবারও সড়কটির নির্মাণকাজ শুরু করা সম্ভব হয়েছে।

পটুয়াখালী পৌরসভার পক্ষ থেকে এ বিষয়ে সহযোগিতার জন্য জেলা প্রশাসক, পুলিশ সুপার, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, ট্রাফিক বিভাগ, সাংবাদিক এবং সংশ্লিষ্ট সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

পুনরায় শুরু হওয়া নির্মাণকাজ পরিদর্শন ও তদারকি করেন পটুয়াখালী পৌরসভার প্রশাসক। এ ছাড়া এর আগে বিভিন্ন সময়ে সমস্যা সমাধানে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা যৌথভাবে সড়কটি পরিদর্শন করেন।

ছবি: নিজস্ব।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

দীর্ঘদিনের জটিলতার অবসান, পটুয়াখালী মেডিকেল কলেজ সড়কের ডাবল লেন নির্মাণকাজ আবারও শুরু

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x