সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ দমন এবং জনগণের সঙ্গে পুলিশের সমন্বয় আরও জোরদার করার লক্ষ্যে ‘আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সুনামগঞ্জে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য জনাব নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মিজানুর রহমান।
সভায় স্বাগত বক্তব্য দেন সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব এ বি এম জাকির হোসেন (পিপিএম)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান।
সভায় জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মাদক, চুরি-ডাকাতি, কিশোর গ্যাং, সাইবার অপরাধ, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এছাড়া জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের কার্যক্রম আরও বেগবান করা, জনসচেতনতা বৃদ্ধি, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং জনগণ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রশাসনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
বক্তারা আইন-শৃঙ্খলা রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সুনামগঞ্জ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন