নওগাঁ জেলা পুলিশ লাইন্স মাঠে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের উপস্থিতিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মহড়ায় অগ্নিকাণ্ডের সময় দ্রুত ও কার্যকরভাবে আগুন নিয়ন্ত্রণ, উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার বিভিন্ন কৌশল বাস্তবভিত্তিকভাবে প্রদর্শন করা হয়। এ সময় নওগাঁ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও পুলিশ সদস্যরা উপস্থিত থেকে মহড়াটি পর্যবেক্ষণ করেন।
মহড়া শেষে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম অগ্নিকাণ্ড মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে পেশাদারিত্ব, সমন্বয় ও সচেতনতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন