পোনা মাছ সংরক্ষণ এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লীতে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২ লাখ টাকা মূল্যের ৭৭টি অবৈধ রিংজাল ও কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। পরে জব্দকৃত সব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১২টা থেকে বিকেল ৫টা ৫০ মিনিট পর্যন্ত ঠাকুরগাঁও সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও ভূল্লী উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিরাজাম মুনীরা সুমির নেতৃত্বে, ভূল্লী থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ভূল্লী উপজেলার ৩ নম্বর আউলিয়াপুর ইউনিয়ন, ৪ নম্বর দেবীপুর ইউনিয়নের রঙ্গিয়ানী বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় অজ্ঞাতনামা ব্যক্তিদের ফেলে যাওয়া বা ব্যবহৃত ২৬টি অবৈধ রিংজাল এবং ৫১টি কারেন্ট জাল জব্দ করা হয়।
মৎস্য বিভাগ জানায়, উদ্ধার হওয়া জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা। পরে জব্দকৃত সব জাল ভূল্লী থানা কমপ্লেক্সে নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজাম মুনীরা সুমি বলেন, অবৈধ রিংজাল ও কারেন্ট জালের মাধ্যমে নির্বিচারে পোনা মাছ নিধন দেশের মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি। প্রজননক্ষম মাছ ও অন্যান্য জলজ প্রাণীর অস্তিত্ব রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, মৎস্যসম্পদ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগের মাধ্যমে অবৈধ জালের ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধে মৎস্য বিভাগ কাজ করে যাচ্ছে। এ বিষয়ে স্থানীয় জনগণকে অবৈধ জাল ব্যবহার ও বিক্রি থেকে বিরত থাকার আহ্বানও জানানো হয়েছে।

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন