ঢাকা    শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ককে কেন্দ্রীয় ছাত্রদলের শোকজ

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) শাখা ছাত্রদলের তিন যুগ্ম আহ্বায়ককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

২৩ জুলাই ২০২৬ তারিখে কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

শোকজ পাওয়া নেতারা হলেন— ১. মো. ইউনূস (যুগ্ম আহ্বায়ক) ২. মো. সোলেমান বাদশা (যুগ্ম আহ্বায়ক) ৩. নকিবুল আবসার শাওন (যুগ্ম আহ্বায়ক)

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠায় তাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নয়াপল্টনে অবস্থিত সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের উপস্থিতিতে স্বশরীরে লিখিত ব্যাখ্যা জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও নিশ্চিত করা হয়েছে, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমতিক্রমে এ নির্দেশনা জারি করা হয়েছে।

সূত্র: দৈনিক আজকালের কণ্ঠ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ককে কেন্দ্রীয় ছাত্রদলের শোকজ

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x