ঢাকা    শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

মনপুরায় লোকালয়ে এসে বাঁধা পড়ল মায়াবী হরিণ, অবমুক্ত করল বনবিভাগ।

সংগ্রহীত

ভোলার মনপুরা উপজেলার ৩ নম্বর দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার বাতানখালী মাদ্রাসার সামনে লোকালয়ে এসে একটি মায়াবী হরিণ আটকা পড়ে। পরে স্থানীয় জনতা হরিণটিকে নিরাপদে বেঁধে রেখে বনবিভাগকে খবর দেয়।

খবর পেয়ে বনবিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হরিণটি উদ্ধার করেন। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে হরিণটিকে নিরাপদে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।

স্থানীয়রা জানান, হরিণটি লোকালয়ে ঘোরাফেরা করার সময় তাদের নজরে আসে। পরে কোনো ধরনের ক্ষতি না করে সেটিকে নিরাপদে আটকে রেখে বনবিভাগকে খবর দেওয়া হয়।

বনবিভাগের পক্ষ থেকে বন্যপ্রাণী সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। কোনো বন্যপ্রাণী লোকালয়ে চলে এলে সেটিকে বিরক্ত বা ক্ষতি না করে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

মনপুরায় লোকালয়ে এসে বাঁধা পড়ল মায়াবী হরিণ, অবমুক্ত করল বনবিভাগ।

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

ভোলার মনপুরা উপজেলার ৩ নম্বর দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার বাতানখালী মাদ্রাসার সামনে লোকালয়ে এসে একটি মায়াবী হরিণ আটকা পড়ে। পরে স্থানীয় জনতা হরিণটিকে নিরাপদে বেঁধে রেখে বনবিভাগকে খবর দেয়।

খবর পেয়ে বনবিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হরিণটি উদ্ধার করেন। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে হরিণটিকে নিরাপদে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।

স্থানীয়রা জানান, হরিণটি লোকালয়ে ঘোরাফেরা করার সময় তাদের নজরে আসে। পরে কোনো ধরনের ক্ষতি না করে সেটিকে নিরাপদে আটকে রেখে বনবিভাগকে খবর দেওয়া হয়।

বনবিভাগের পক্ষ থেকে বন্যপ্রাণী সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। কোনো বন্যপ্রাণী লোকালয়ে চলে এলে সেটিকে বিরক্ত বা ক্ষতি না করে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

ইনসাফ টাইম ২৪

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x