ঢাকা    শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

মিরপুরে গুলিতে যুবদল কর্মী নিহত, আহত আরও ২

রাজধানীর মিরপুর-১৩ নম্বর এলাকার ই-ব্লকের ওপেক্স পোশাক কারখানার সামনে দুর্বৃত্তদের গুলিতে ইউসুফ আলী (৪৫) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় নালাম সরদার (৪৫) ও মনির হোসেন (৩২) নামে আরও দুই ব্যবসায়ী আহত হয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের রাজনৈতিক সহকর্মী মামুন জানান, রাত ১১টার দিকে তিনি, ইউসুফ আলী এবং আরও দুজন ওপেক্স গার্মেন্টসের সামনে চা পান করছিলেন। এ সময় ৪-৫ জন অজ্ঞাত যুবক তাদের আশপাশে ঘোরাফেরা করছিল। তাদের চলাফেরা সন্দেহজনক মনে হলে ইউসুফ আলী তাদের পরিচয় জানতে চান এবং কেন তারা এভাবে ঘোরাঘুরি করছে, সে বিষয়ে প্রশ্ন করেন।

মামুনের ভাষ্য অনুযায়ী, যুবকদের একজন নিজেকে মিরপুর-১০ এলাকার বাসিন্দা বলে পরিচয় দেন। পরে তারা সেখান থেকে চলে যেতে চাইলে ইউসুফ আলী একজনকে থামানোর চেষ্টা করেন। এতে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ওই ব্যক্তি নিজেকে ছাড়িয়ে কিছুটা দূরে গিয়ে পিস্তল বের করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ইউসুফ আলীর বুকে গুলি লাগে এবং তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন।

পরে গুলিবিদ্ধ তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ইউসুফ আলীকে মৃত ঘোষণা করেন। আহত নালাম সরদার ও মনির হোসেন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, গুলিবিদ্ধ তিনজনকে হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

সূত্র ও ছবি: মানবজমিন

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরপুরে গুলিতে যুবদল কর্মী নিহত, আহত আরও ২

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x