কুড়িগ্রামের রৌমারী সীমান্তে অভিযান চালিয়ে আসামিবিহীন ১০টি ভারতীয় গরু ও একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (২৬ জুলাই ২০২৬) ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে ৩৫ বিজিবি, জামালপুর ব্যাটালিয়নের সাহেবের আলগা বিওপির টহল দল সুবেদার মো. ইদ্রীসের নেতৃত্বে সীমান্ত পিলার ১০৫১/১-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাঝের আলগা নদী এলাকায় এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে কোনো মালিক বা পাচারকারীকে পাওয়া না গেলেও ঘটনাস্থল থেকে আসামিবিহীন অবস্থায় ১০টি ভারতীয় ষাঁড় গরু এবং একটি বড় ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে বিভিন্ন জাতের শাহীওয়াল ও ফ্রিজিয়ান জাতের ১০টি ষাঁড় গরু এবং একটি বড় ইঞ্জিনচালিত নৌকা। বিজিবির তথ্যমতে, জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২০ লাখ ৭৫ হাজার টাকা।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও দেশের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত গরু ও নৌকার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রোববার, ২৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন