পাবনা জেলা পুলিশের সাইবার ক্রাইম শাখার ধারাবাহিক অভিযান ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত এক মাসে হারিয়ে যাওয়া ৫৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। যাচাই-বাছাই শেষে শনিবার (২৫ জুলাই) আনুষ্ঠানিকভাবে সেগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
জেলা পুলিশ জানায়, পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহর সার্বিক দিকনির্দেশনায় গত ২৬ জুন থেকে ২৫ জুলাই পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়। আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সাইবার ক্রাইম শাখার তৎপরতায় মোবাইলগুলো শনাক্ত করে উদ্ধার সম্ভব হয়েছে।
পুলিশের ভাষ্য, উদ্ধারকৃত মোবাইল ফোন যথাযথ যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে হারিয়ে যাওয়া মূল্যবান সম্পদ পুনরুদ্ধারের পাশাপাশি পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বাড়বে বলে আশা করছে জেলা পুলিশ।
পাবনা জেলা পুলিশ জানিয়েছে, সাইবার অপরাধ দমন, হারানো বা চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
এ ছাড়া মোবাইল ফোন হারিয়ে গেলে বা চুরি হলে দ্রুত নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পাশাপাশি প্রয়োজনীয় তথ্য দেওয়ার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে জেলা পুলিশ।
জেলা পুলিশ বলেছে, জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় তারা পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

রোববার, ২৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন