পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে নওগাঁয় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের মাসব্যাপী ও দেশব্যাপী ৮ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি।
রবিবার (২৬ জুলাই) বেলা ১১:৩০ মিনিটে নওগাঁর বালুডাঙ্গা বাসস্ট্যান্ডের মাতাজীর মোড়ে গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন কৃষকদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবং নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
"পরিবেশ বাঁচলে বাঁচবে দেশ। জলবায়ু পরিবর্তনের এই চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি নাগরিকের উচিত নিজ নিজ অবস্থান থেকে বেশি করে গাছ লাগানো।"ফজলে হুদা বাবুল (সংসদ সদস্য, নওগাঁ-৩)
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মামুনুর রহমান রিপন। বক্তারা বলেন, পরিবেশ সুসংহত করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য, সবুজ ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেই কৃষকদল এই মহতী উদ্যোগ গ্রহণ করেছে।
অনুষ্ঠানে কৃষকদল ও বিএনপির স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ মানুষের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

রোববার, ২৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন