ঢাকা    সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

চাঁদা না দেওয়ায় হামলার পর ফোনে ফের হুমকির অভিযোগ, গ্রেপ্তার ২

চট্টগ্রামের হাটহাজারীতে একটি বহুতল ভবনের নির্মাণকাজে চাঁদা না পেয়ে হামলার অভিযোগের পর এবার মুঠোফোনে হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ রাখার চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পাশাপাশি দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৭ জুলাই) বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাক আহমেদ চৌধুরী।

ভুক্তভোগী ব্যবসায়ী জসিম উদ্দিন জানান, রোববার সকালে নির্মাণাধীন ভবনে এসে দুর্বৃত্তরা ফাঁকা গুলি ছোড়ে। পরে রাতে তার মুঠোফোনে কল করে অশালীন ভাষায় গালাগাল করা হয় এবং ভবনের নির্মাণকাজ বন্ধ রাখতে হুমকি দেওয়া হয়।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, ঘটনার পর ব্যবসায়ী জসিম উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা ৭-৮ জনকে আসামি করে হাটহাজারী মডেল থানায় মামলা করেন। মামলাটি ২৬ নম্বর হিসেবে নথিভুক্ত হয়েছে।

তিনি আরও জানান, মামলার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে বায়েজিদ থানা এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত রোববার সকাল ৯টার দিকে হাটহাজারীর একটি বহুতল ভবনের নির্মাণকাজকে কেন্দ্র করে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ করেন ভবনের মালিক জসিম উদ্দিন। তার অভিযোগ, চাঁদার টাকা না দেওয়ায় কয়েক দিন ধরে তাকে হুমকি দেওয়া হচ্ছিল। এরই ধারাবাহিকতায় নির্মাণাধীন ভবনের নিচে প্রকাশ্যে ফাঁকা গুলি ছোড়া হয়।

সূত্র: দৈনিক ইত্তেফাক
ছবি: দৈনিক ইত্তেফাক

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ২৭ জুলাই ২০২৬

চাঁদা না দেওয়ায় হামলার পর ফোনে ফের হুমকির অভিযোগ, গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x