ঢাকা    সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

ডিউটিরত অবস্থায় পায়রা সেতুর টোল কালেক্টরের মৃত্যু

 পটুয়াখালীর দুমকিতে পায়রা সেতুর উত্তর প্রান্তে দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে সজল আহমেদ সৈকত (৫০) নামে এক টোল কালেক্টরের মৃত্যু হয়েছে। আকস্মিক এ ঘটনায় সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে পায়রা সেতুর উত্তর প্রান্তের টোল প্লাজায় দায়িত্ব পালন করছিলেন সজল আহমেদ সৈকত। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। টোল প্লাজার সিসিটিভি ক্যামেরায় বিষয়টি দেখতে পেয়ে সহকর্মীরা দ্রুত তার কাছে ছুটে যান এবং তাৎক্ষণিকভাবে উদ্ধার করে লেবুখালী সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ নিয়ে যান।

টোল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে।

মৃত সজল আহমেদ সৈকত টোল কালেক্টর পদে কর্মরত ছিলেন। তার বাড়ি ময়মনসিংহ সদর পৌর এলাকায়। কর্মস্থলে তিনি দায়িত্বশীল ও আন্তরিক কর্মকর্তা হিসেবে সহকর্মীদের কাছে পরিচিত ছিলেন।

ঘটনার পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ নিজ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। আজ সোমবার বাদ জোহর পৌর কবরস্থানে তাকে দাফন করা হবে।

সজল আহমেদ সৈকতের আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও সংশ্লিষ্টদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ২৭ জুলাই ২০২৬

ডিউটিরত অবস্থায় পায়রা সেতুর টোল কালেক্টরের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x