ঢাকা    সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সাক্ষাৎকার

​পোরশায় 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সংগ্রহীত

নওগাঁর পোরশায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

​সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম।

​সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোছা. নাবিলা ফেরদৌস, পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আতিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুল আলম এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন।

​এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, রাজনৈতিক দলের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশ নেন।

​সভায় আগামী ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ সুষ্ঠু, সুন্দর ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। সভাপতির বক্তব্যে ইউএনও রাকিবুল ইসলাম দিবসটির গুরুত্ব তুলে ধরেন এবং গৃহীত সকল কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ জায়গা থেকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ২৭ জুলাই ২০২৬

​পোরশায় 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x