রাজশাহীতে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে রাজশাহী জেলা পুলিশ। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এবং তথ্যপ্রযুক্তিভিত্তিক তদন্তের মাধ্যমে উদ্ধার হওয়া এসব মোবাইল সোমবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান। এ সময় তিনি বলেন, মানুষের হারিয়ে যাওয়া মূল্যবান জিনিসপত্র উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া পুলিশের অন্যতম মানবিক দায়িত্ব। তথ্যপ্রযুক্তির সহায়তায় জেলা পুলিশের সাইবার টিম ও সংশ্লিষ্ট ইউনিটের সদস্যরা নিরলসভাবে কাজ করে মোবাইল ফোনগুলো উদ্ধার করতে সক্ষম হয়েছেন।
তিনি আরও বলেন, মোবাইল ফোন হারিয়ে গেলে অনেকেই জিডি করতে অনীহা প্রকাশ করেন। কিন্তু দ্রুত থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলে পুলিশ প্রযুক্তির সহায়তায় মোবাইল শনাক্ত ও উদ্ধারে কার্যকর পদক্ষেপ নিতে পারে। তাই এ ধরনের ঘটনায় দ্রুত আইনগত সহায়তা নেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এ.টি.এম. মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকরা জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের অনেকেই জানান, হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন। জেলা পুলিশের আন্তরিক প্রচেষ্টায় প্রিয় মোবাইল ফিরে পেয়ে তারা আনন্দিত ও স্বস্তি প্রকাশ করেন।
রাজশাহী জেলা পুলিশের এ উদ্যোগ সাধারণ মানুষের আস্থা আরও বাড়াবে বলে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা মন্তব্য করেন। প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ের মাধ্যমে জনগণকে আরও কার্যকর ও মানবিক সেবা দিতে জেলা পুলিশ ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানানো হয়।

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন