ঢাকা    বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

মনপুরায় জমি নিয়ে বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

বটি হাতে অভিযুক্ত আয়শা, আহত নুর হাফেজ

ভোলার মনপুরায় জমি সংক্রান্ত বিরোধের জেরে নুর হাফেজ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আয়শা বেগম নামে এক নারীকে অভিযুক্ত করে মনপুরা থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী নুর হাফেজ।

অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার ২৫/০৭/২৬ ইং আনুমানিক দুপুর ১২টার দিকে উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের চর যতিন গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে। নুর হাফেজের অভিযোগ, তাদের জমিতে গত ৪০ বছর ধরে আয়শা বেগমের পরিবার আশ্রিত।

ভূমিহীন ও অসহায় হওয়ায় নূর হাফেজের পিতা মৃত হাজী আঃ রহিম আয়শা বেগমের পরিবার কে থাকার জন্য জায়গা দেয়। কিন্তু তার পিতা মারা যাওয়ার পর থেকে আয়শা বেগম তাদের জমি দখল করে আছে। নুর হাফেজ তার অভিযোগে বলেন, ঘটনার দিন তিনি আয়শার বাড়ির পাশের অন্যজনের সাথে কথা বলছিলেন। এ সময় অভিযুক্ত নারী নুর হাফেজ কে দেখে গালাগাল শুরু। আয়শার আগ্রাসী আচরণ দেখে নুর হাফেজ দ্রুত মেইন রাস্তায় চলে আসে। তখন ঐ নারী রান্না ঘরের বটি নিয়ে তেড়ে রাস্তায় আসে এবং নুর হাফেজ কে কুপিয়ে জখম করে।

ঘটনার পর নুর হাফেজ বিষয়টি জানিয়ে অভিযুক্ত আয়শা বেগমের বিরুদ্ধে মনপুরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে মনপুরা থানায় অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। তবে অভিযুক্ত আয়শা বেগমের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ২৯ জুলাই ২০২৬

মনপুরায় জমি নিয়ে বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x