ঠাকুরগাঁওয় জেলার ভূল্লী উপজেলায় পুলিশ পরিচয় দিয়ে একটি ঔষধ কোম্পানির পিকআপভ্যানে ডাকাতির চেষ্টার অভিযোগে ২ জনকে আটক করেছে পুলিশ (১) মোঃ হেলাল হোসেন (৪৬) (২) মোঃ জাকিরুল ইসলাম (৩৪)। এ ঘটনায় আটক ২ জন সহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের বিরুদ্ধে ভূল্লী থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস ডিস্ট্রিবিউশন লিমিটেডের চালক মো. নাজমুল ইসলাম (২৬) প্রতিদিনের মতো মঙ্গলবার (২৮ জুলাই) সকালে দিনাজপুরের ফুলবাড়ী থেকে ওষুধ সরবরাহের উদ্দেশ্যে পঞ্চগড়ে যান। আনুমানিক ১০:৩০ টার দিকে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের ভূল্লী ডিগ্রি কলেজ গেট এলাকায় পৌঁছালে দুইটি মোটরসাইকেলে থাকা কয়েকজন ব্যক্তি তাদের গাড়ি থামানোর সংকেত দেয়।
চালক প্রথমে গাড়ি না থামালেও একপর্যায়ে মোটরসাইকেল দিয়ে পথরোধ করে কভার্ডভ্যান থামাতে বাধ্য করা হয়। এরপর অভিযুক্তরা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে গাড়ি তল্লাশির কথা বলে চালক ও তার সহকর্মীদের ছুরি, চাকু ও স্টিলের লাঠি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
এ সময় চালক ও তার সহকর্মীরা ‘ডাকাত, ডাকাত’ বলে চিৎকার দিলে অভিযুক্তরা পালানোর চেষ্টা করে। পরে কভার্ডভ্যান নিয়ে ধাওয়া করলে পয়সাফেলা বাজার এলাকায় স্থানীয় জনতার সহায়তায় দুইজনকে একটি মোটরসাইকেলসহ আটক করে। তবে তাদের সঙ্গে থাকা আরও ৩-৪ জন অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।
খবর পেয়ে ভূল্লী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় আটক দুইজনকে হেফাজতে নেয়। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, একটি বাটন মোবাইল ফোন, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ডাকাতির চেষ্টায় ব্যবহৃত একটি স্টিলের লাঠি উদ্ধার করা হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নিজেদের পরিচয় প্রকাশ করে এবং পুলিশ পরিচয়ে মহাসড়কে ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে বলে অভিযোগ করা হয়েছে। তারা ভূল্লী ও আশপাশের এলাকায় সংঘবদ্ধভাবে ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলেও এজাহারে দাবি করা হয়েছে।
এ ঘটনায় চালক মো. নাজমুল ইসলাম বাদী হয়ে ভূল্লী থানায় আটক দুইজনসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পুলিশ পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

বুধবার, ২৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন