ঢাকা    বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

মাটি খুঁড়তেই মিলল রকেট লঞ্চার সদৃশ ৩ বস্তু

লক্ষ্মীপুরের রামগতি পৌরসভায় পানি সরবরাহ লাইনের জন্য মাটি খননের সময় রকেট লঞ্চার সদৃশ তিনটি সন্দেহজনক ধাতব বস্তু উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। একই সঙ্গে বিষয়টি সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞ দলকে জানানো হয়েছে।

উদ্ধার হওয়া বস্তুগুলো দেখতে রকেট লঞ্চারের গোলার মতো হওয়ায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকের ধারণা, এগুলো শক্তিশালী বিস্ফোরক বা স্থলমাইনজাতীয় কোনো বস্তু হতে পারে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৯ জুলাই) সকালে রামগতি উপজেলার আলেকজান্ডার এ.এস.এম. আব্দুর রব সরকারি কলেজের পেছনে সমবায় টিএনটি রোড এলাকায় পৌরসভার পানির সাপ্লাই লাইনের জন্য মাটি খননের কাজ চলছিল। এ সময় শ্রমিকরা মাটির প্রায় ৩ থেকে ৪ ফুট নিচে তিনটি ধাতব বস্তু দেখতে পান। বস্তুগুলোর আকৃতি দেখে সন্দেহ হলে তারা সঙ্গে সঙ্গে খননকাজ বন্ধ করে দেন।

খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ২৯ জুলাই ২০২৬

মাটি খুঁড়তেই মিলল রকেট লঞ্চার সদৃশ ৩ বস্তু

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x