ঢাকা    বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

গৌরনদীতে হাফ ভাড়া বঞ্চনার অভিযোগে ক্ষুব্ধ শিক্ষার্থীরা

সংগ্রহীত

 বরিশালের গৌরনদী পৌরসভা এলাকার গৌরনদী লোকাল বাস কাউন্টারে বুধবার (২৯ জুলাই) বিকেল ৫টার দিকে শিক্ষার্থীদের হাফ ভাড়ার সুবিধা থেকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে। একই সঙ্গে লোকাল বাস কাউন্টারের দায়িত্বরত ব্যক্তিদের বিরুদ্ধে শিক্ষার্থীদের সঙ্গে বাজে ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগও করেছেন কয়েকজন শিক্ষার্থী।

অভিযোগকারী শিক্ষার্থীদের দাবি, বৈধ ছাত্রপরিচয়পত্র প্রদর্শনের পরও তাদের সরকার নির্ধারিত হাফ ভাড়ার সুবিধা দেওয়া হয়নি। এ বিষয়ে জানতে চাইলে কাউন্টারে দায়িত্বরত ব্যক্তিরা তাদের সঙ্গে বাজে ভাষায় কথা বলেন এবং অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ করেন তারা। এতে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তবে এ বিষয়ে গৌরনদী লোকাল বাস কাউন্টার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ অস্বীকার করেন। তাদের দাবি, অভিযোগকারী শিক্ষার্থীরা হাফ ভাড়ার সুবিধা দাবি করলেও কোনো বৈধ ছাত্রপরিচয়পত্র প্রদর্শন করেননি; বরং শুধু মৌখিকভাবে নিজেদের শিক্ষার্থী বলে পরিচয় দিয়েছেন। বৈধ ছাত্রপরিচয়পত্র প্রদর্শন না করায় হাফ ভাড়ার সুবিধা দেওয়া সম্ভব হয়নি বলেও জানান তারা।

এ বিষয়ে বাস মালিক সমিতির সভাপতির বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

শিক্ষার্থীরা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে সরকার নির্ধারিত হাফ ভাড়ার সুবিধা নিশ্চিত করা এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের সঙ্গে সম্মানজনক আচরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন ও বিআরটিএর হস্তক্ষেপ কামনা করেছেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ২৯ জুলাই ২০২৬

গৌরনদীতে হাফ ভাড়া বঞ্চনার অভিযোগে ক্ষুব্ধ শিক্ষার্থীরা

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x