ঢাকা    বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

চট্টগ্রামে এনসিপি ও জাতীয় ছাত্রশক্তির সৌজন্য সাক্ষাৎ ও মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত

সংগ্রহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), চট্টগ্রাম মহানগর কমিটির নেতৃবৃন্দের সঙ্গে জাতীয় ছাত্রশক্তি, চট্টগ্রাম মহানগরের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ ও মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়াইব, সদস্য সচিব আরিফ মঈনুদ্দিন এবং জাতীয় ছাত্রশক্তি চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক রশিদুল হক দিনার ও সদস্য সচিব আবদুর রহমানসহ উভয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মুক্ত আলোচনা সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, শিক্ষার্থীদের সম্পৃক্ততা বৃদ্ধি, সমসাময়িক জাতীয় বিষয়াবলি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়। এ সময় নেতৃবৃন্দ পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ জাতীয় স্বার্থ, গণতান্ত্রিক মূল্যবোধ এবং তরুণ নেতৃত্বের বিকাশে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

চট্টগ্রামে এনসিপি ও জাতীয় ছাত্রশক্তির সৌজন্য সাক্ষাৎ ও মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), চট্টগ্রাম মহানগর কমিটির নেতৃবৃন্দের সঙ্গে জাতীয় ছাত্রশক্তি, চট্টগ্রাম মহানগরের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ ও মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়াইব, সদস্য সচিব আরিফ মঈনুদ্দিন এবং জাতীয় ছাত্রশক্তি চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক রশিদুল হক দিনার ও সদস্য সচিব আবদুর রহমানসহ উভয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মুক্ত আলোচনা সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, শিক্ষার্থীদের সম্পৃক্ততা বৃদ্ধি, সমসাময়িক জাতীয় বিষয়াবলি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়। এ সময় নেতৃবৃন্দ পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ জাতীয় স্বার্থ, গণতান্ত্রিক মূল্যবোধ এবং তরুণ নেতৃত্বের বিকাশে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ইনসাফ টাইম ২৪

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x