ঢাকা    বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

চিত্র বার্তা

মেঘের ওপরে কাঁচের পথ ও বাঞ্জি জাম্পিং—পর্যটকদের নতুন আকর্ষণ চীনের সর্বোচ্চ সেতু

সাম্প্রতিক বছরগুলোতে একাধিক ব্যতিক্রমধর্মী অবকাঠামো নির্মাণের মাধ্যমে বিশ্বজুড়ে আলোচনায় এসেছে চীন। এর মধ্যে অন্যতম হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ, যা মাটি থেকে ৬২৫ মিটার উচ্চতায় নির্মিত বিশ্বের সর্বোচ্চ সেতু। ২০২৫ সালের সেপ্টেম্বরে এটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়।

সেতুটির অন্যতম আকর্ষণ হলো লেজার প্রযুক্তিনির্ভর ৩০০ মিটার দীর্ঘ কৃত্রিম জলপ্রপাত, যা রাতের বেলায় মনোমুগ্ধকর দৃশ্যের সৃষ্টি করে।

চীনা কর্তৃপক্ষ এই সেতুকে শুধু যোগাযোগের মাধ্যম হিসেবে নয়, একটি পূর্ণাঙ্গ পর্যটনকেন্দ্র হিসেবেও গড়ে তুলেছে। এখানে কাঁচের তৈরি গ্লাস ওয়াকওয়ে, সেতুর টাওয়ারের ভেতরে ক্যাফে এবং বাঞ্জি জাম্পিংয়ের মতো রোমাঞ্চকর আয়োজন রয়েছে। এসব আকর্ষণের কারণে প্রতিদিনই বিপুলসংখ্যক পর্যটক সেতুটি দেখতে ভিড় করছেন।

বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনও ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা গন্তব্যগুলোর তালিকায় এই সেতুটিকে শীর্ষস্থানে স্থান দিয়েছে।

দক্ষিণ-পশ্চিম চীনের গুইঝৌ প্রদেশের পার্বত্য এলাকায় অবস্থিত এই সেতুটি নির্মাণের আগে এক স্থান থেকে অন্য স্থানে যেতে দীর্ঘ সময় লাগত। মূলত যাতায়াতের সময় কমিয়ে আনতেই হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ নির্মাণ করা হয়েছে। এর ফলে আগে যে পথ অতিক্রম করতে প্রায় দুই ঘণ্টা লাগত, এখন সেটি মাত্র এক মিনিটে পার হওয়া সম্ভব হচ্ছে।

ইস্পাত নির্মিত এই সেতুর দৈর্ঘ্য ৯ হাজার ৪৮২ ফুট। ২০২২ সালের জানুয়ারিতে এর নির্মাণকাজ শুরু হয় এবং ২০২৫ সালের সেপ্টেম্বরে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। জানা গেছে, সেতুটি নির্মাণে প্রায় ২০ হাজার টন ইস্পাত ব্যবহার করা হয়েছে, যা তিনটি আইফেল টাওয়ার নির্মাণে ব্যবহৃত ইস্পাতের সমপরিমাণ।

সূত্র: সামা টিভি।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

মেঘের ওপরে কাঁচের পথ ও বাঞ্জি জাম্পিং—পর্যটকদের নতুন আকর্ষণ চীনের সর্বোচ্চ সেতু

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x