ঢাকা    শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

ইনসাফ টাইমস ২৪ ডেক্স 

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় এনসিপির একটি বিক্ষোভ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে ইনসাফ টাইমস ২৪–এর কুড়িগ্রাম উপজেলা প্রতিনিধির ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি গুরুতর আহত হয়ে বর্তমানে কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ অনুযায়ী, ফুলবাড়ী উপজেলার এনসিপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পার্টি অফিস থেকে প্রায় ১০০ গজ এগোতেই বিএনপির ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

এ সময় ঘটনাস্থলে পেশাগত দায়িত্ব পালনকালে ভিডিও ধারণ করছিলেন ইনসাফ টাইমস ২৪–এর কুড়িগ্রাম উপজেলা প্রতিনিধি। অভিযোগ রয়েছে, হামলাকারীরা তার ওপরও আক্রমণ চালায় এবং তার ব্যবহৃত ক্যামেরা ও মাইক্রোফোন ভাঙচুর করে।

এতে সাংবাদিকের ডান হাতে গুরুতর আঘাত লাগে। পরে এক পথচারী তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলে, পথিমধ্যে আবারও তাকে আটকিয়ে মারধর করা হয় এবং বহনকারী গাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী সাংবাদিকের দাবি, তিনি নিজের পরিচয় নিশ্চিত করতে অফিসিয়াল সাংবাদিক পরিচয়পত্র প্রদর্শন করলেও হামলা থামেনি; বরং আরও বেপরোয়া হয়ে ওঠে। একপর্যায়ে তার ডান কাঁধের হাড় ভেঙে যায়। পরে তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে ইনসাফ টাইমস ২৪।

এ বিষয়ে বিএনপি, ছাত্রদল ও যুবদলের সংশ্লিষ্ট নেতাদের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x