ঢাকা    শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, ১৮ জন উদ্ধার, নিখোঁজ ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া উপকূলীয় এলাকায় রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় স্থানীয় জেলেরা ১৮ জনকে জীবিত উদ্ধার করেছেন। তবে নৌকাটিতে থাকা মাঝি-মাল্লাসহ আরও ১৩ জনের কোনো খোঁজ পাওয়া যায়নি বলে এলাকাবাসী জানিয়েছেন।

জানা গেছে, উদ্ধার হওয়া ১৮ জনকে প্রথমে টেকনাফ বিজিবির হেফাজতে নেওয়া হয়। পরে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) সকালে শাহপরীর দ্বীপের পশ্চিম নৌঘাট এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য, মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও দেশটির জান্তা সরকারের মধ্যে চলমান সংঘর্ষের কারণে প্রাণ বাঁচাতে তারা সাগরপথে আশ্রয়ের উদ্দেশ্যে রওনা হন। এ সময় বঙ্গোপসাগরে ঝড়ো আবহাওয়ার মধ্যে পড়ে নৌকাটি ডুবে যায়। পরে সেখান থেকে কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়।

সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের বাসিন্দা মোহাম্মদ ইসমাইল জানান, সকালে ৩১ জন আরোহী নিয়ে একটি নৌকা সাগরে ডুবে যাওয়ার খবর তিনি শুনেছেন। এর মধ্যে ১৮ জনকে স্থানীয়রা জীবিত উদ্ধার করেছেন। বাকি ১৩ জন এখনো নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সাগরে নৌকাডুবির ঘটনায় উদ্ধার হওয়া ১৮ জনকে বিকেলে বিজিবি টেকনাফ মডেল থানায় হস্তান্তর করেছে। তাদের পরিচয় শনাক্তের কাজের পাশাপাশি পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।

সূত্র: যুগান্তর

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, ১৮ জন উদ্ধার, নিখোঁজ ১৩

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x