বিশিষ্ট নাট্যকার কুমার নিরঞ্জন-এর রচনায় নির্মিত নাটকটির সম্পাদনা ও নির্দেশনায় রয়েছেন রাজীব পাঠক। সংগীত পরিচালনা করেছেন চট্টলার বিশিষ্ট সুরকার মিলন আচার্য। নেপথ্য কণ্ঠে থাকবেন মিলন আচার্য ও লাকী আচার্য।
নাটকটি প্রযোজনা করছে দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রী শ্রী মা মগদ্বেশ্বরী ও গঙ্গা মন্দির পরিচালনা পরিষদ এবং পরিবেশনায় রয়েছে সংলাপ থিয়েটার, চট্টগ্রাম।
নাটকের মূল উপজীব্য ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবন ত্যাগ করে মথুরায় গমনের পর বৃন্দাবনের মানুষের বিচ্ছেদ-বেদনা, প্রেম, ভক্তি ও কৃষ্ণপ্রেম। শ্রীকৃষ্ণের অনুপস্থিতিতে গোপ-গোপী, সখা-সখী, নন্দ-যশোদাসহ সমগ্র বৃন্দাবনবাসীর হৃদয়স্পর্শী অনুভূতি নাটকটির মূল কাহিনিতে তুলে ধরা হয়েছে।
এছাড়া নাটকে বৃন্দাবনের মানুষের অসীম কৃষ্ণভক্তি, শ্রীকৃষ্ণের শৈশব স্মৃতি এবং তাঁর অনুপস্থিতিতে সৃষ্ট নিঃসঙ্গ ও বেদনাময় পরিবেশ ফুটিয়ে তোলা হবে। আয়োজকদের প্রত্যাশা, নাটকটি দর্শকদের মাঝে ভক্তি, প্রেম ও আত্মত্যাগের এক অনন্য বার্তা পৌঁছে দেবে।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন স্থানীয় ও আমন্ত্রিত একঝাঁক নাট্যশিল্পী। তাঁদের মধ্যে রয়েছেন— শ্রীকৃষ্ণ চরিত্রে সুজন দাশ, বলরাম চরিত্রে রাজীব মল্লিক, বীতংস চরিত্রে তীলেশ পারিয়াল, সুধাম চরিত্রে শংকর চৌধুরী, বসুধাম চরিত্রে অসীম চৌধুরী বাসু, শ্রীধাম চরিত্রে তন্ময় দাশ গুপ্ত (পিকলু), নন্দরাজ চরিত্রে দোলন কৃষ্ণ ঘোষ, আয়ান ঘোষ চরিত্রে অমল কান্তি দে, শিব চরিত্রে প্রদীপ্ত তালুকদার, মা কালী চরিত্রে সায়ন্তি দাশ গুপ্তা (কোমল), ছোট কৃষ্ণ চরিত্রে তীর্থ মহাজন (অর্জুন), ব্রাহ্মণ চরিত্রে মোশারফ হোসেন, কালান্তর চরিত্রে অ্যাডভোকেট শিবু প্রসাদ ভদ্র, দয়ানাথ চরিত্রে মাস্টার সমীর চন্দ্র দে, নিমে বাগ্দী চরিত্রে রিটন কান্তি দে, কৃপাচার্য চরিত্রে রাজীব পাঠক, রাধা চরিত্রে অর্থি ভট্টাচার্য, অস্তি চরিত্রে শিপ্রা চৌধুরী, কুটিলা চরিত্রে চৈতী সেন এবং রুক্মিণী চরিত্রে বৈশাখী।
নাটকের স্মারক হিসেবে দায়িত্ব পালন করবেন জীবন চন্দ্র দে।
মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে ধর্মপ্রাণ সনাতনী ভক্তবৃন্দ ও সর্বস্তরের দর্শকদের এই ব্যতিক্রমধর্মী ধর্মীয় নাটক উপভোগের জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজকদের আশা, এই আয়োজন দর্শকদের মাঝে শ্রীকৃষ্ণপ্রেম, মানবতা ও ভক্তির চিরন্তন বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি এলাকায় উৎসবমুখর ধর্মীয় পরিবেশ সৃষ্টি করবে।

শনিবার, ০১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন