ভারতের রাজস্থানের জয়সালমীর শহরের নিকটে একটি উটের সঙ্গে এসইউভি গাড়ির সংঘর্ষের পর গাড়িটি উল্টে গিয়ে মেজর পদমর্যাদার এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই সেনা সদস্য আহত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার গভীর রাতে জয়সালমীর শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে থাইয়াত সেনা এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে। ওই সময় তিন সেনা কর্মকর্তা তাদের সেনা স্টেশনে ফিরছিলেন।
পুলিশ জানায়, মধ্যপ্রদেশের বাসিন্দা ২৬ বছর বয়সী মেজর হামজা আরিফ এসইউভি গাড়িটি চালাচ্ছিলেন। এ সময় হঠাৎ একটি উট গাড়ির সামনে চলে এলে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতায় গাড়িটি চার থেকে পাঁচবার উল্টে যায় এবং প্রায় ১০০ মিটার পর্যন্ত পিছলে যায়।
দুর্ঘটনার পর তিনজনকে দ্রুত সেনা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মেজর হামজা আরিফকে মৃত ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গেছে, নিহত এই কর্মকর্তা প্রায় এক মাস আগে বিয়ে করেছিলেন।
এ ঘটনায় আহত লেফটেন্যান্ট আয়ুষ্মান ও লেফটেন্যান্ট অভিনব রাঠোর বর্তমানে সেনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সূত্র: এনডিটিভি

শনিবার, ০১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন