নওগাঁর পোরশা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের বড়রনাইল মরাকাটা গ্রামের কৃষক জুয়েল বাবু নতুন পদ্ধতিতে করলা চাষ করে এলাকায় সাড়া ফেলেছেন। কম খরচে ভালো ফলনের আশায় এবার তিনি ১০ কাঠা জমিতে এই সবজির আবাদ করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে পরীক্ষামূলকভাবে অল্প কিছু জমিতে করলা চাষ করে সফলতা পান জুয়েল বাবু। সেই অভিজ্ঞতার ওপর ভিত্তি করে চলতি মৌসুমে তিনি ১০ কাঠা জমিতে নতুন আধুনিক পদ্ধতিতে করলা চাষ করেন। এতে তাঁর খরচ হয়েছে প্রায় ১৮ হাজার টাকা।
বর্তমানে জমিগুলোতে সবেমাত্র করলা ধরতে শুরু করেছে। গাছের সতেজতা ও চমৎকার ফুল-ফল দেখে চলতি মৌসুমে ভালো লাভের আশা করছেন তিনি।
কৃষক জুয়েল বাবু জানান, "আগে অল্প জমিতে চাষ করে ভালো ফলন দেখে উৎসাহিত হই। এবার নতুন পদ্ধতি অনুসরণ করে ১০ কাঠা জমিতে চাষ করেছি। খরচ ১৮ হাজার টাকার মতো পড়েছে। আশা করছি বাজারদর ভালো থাকলে সব খরচ উঠিয়ে ভালো লাভ করতে পারব।"
স্থানীয় অন্য কৃষকরা জানান, জুয়েল বাবুর এই নতুন পদ্ধতির সাফল্য দেখে অনেকেই এখন করলা চাষে আগ্রহী হয়ে উঠছেন।

শনিবার, ০১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন