ঢাকা    শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জুলাই বিপ্লব

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের আহ্বান জানিয়ে যশোরে এনসিপির আলোচনা সভা

 জাতীয় যুবশক্তি, যশোর জেলার উদ্যোগে “জুলাই স্মৃতিচারণ ও আলোচনা সভা” শুক্রবার (৩১ জুলাই) বিকেলে প্রেসক্লাব। যশোরে মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

 সভায় বক্তারা বলেন,২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ছিল দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের এক ঐতিহাসিক অধ্যায়। আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি, শহীদ পরিবারের কল্যাণ এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানান বক্তারা।

 তারা আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের মাধ্যমে একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত,    জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে হবে। জনগণের ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিত করার পাশাপাশি তরুণ সমাজকে দেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রধান সমন্বয়কারী মোঃ নুরুজ্জামান, যুগ্ম সমন্বয়কারী মোঃ ইমদাদ হোসেন, সদস্য সচিব ফারহীন আহম্মেদ, জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক মোঃ আলাউদ্দীন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক খান মিফতাহুল অমিত, সাজিদ সরোয়ার, আশা লতা, সামিউল আসিজসহ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাতীয় যুবশক্তি, জাতীয় ছাত্রশক্তি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ০১ আগস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের আহ্বান জানিয়ে যশোরে এনসিপির আলোচনা সভা

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x