পাইকগাছায় ৫ গ্রাম গাঁজাসহ মোঃ আক্তার হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে কপিলমুনি মাছ বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসীউজ্জামান চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।
কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম জানান, মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন