ঢাকা    রোববার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

আলীকদমে বন্যার্তদের জন্য পার্বত্য জেলা পরিষদের ত্রাণ, দুই ধাপে ২৫ টন চাল বিতরণ সম্পন্ন

আলীকদমে বন্যার্তদের জন্য দ্বিতীয় দফায় খাদ্য সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ দুই ধাপে আলীকদমে মোট ২৫ টন চাল বিতরণ সম্পন্ন করেছে। দ্বিতীয় ধাপে শনিবার (১ আগস্ট) আরও ৪০০ পরিবারকে চাল দেওয়া হয়।

দুপুরে আলীকদম উপজেলা রেস্ট হাউস প্রাঙ্গণে অনুষ্ঠিত বিতরণ কার্যক্রমে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের প্রত্যেককে ২৫ কেজি করে চাল প্রদান করা হয়। এতে দ্বিতীয় ধাপে বিতরণ হয় ১০ টন চাল।

এর আগে প্রথম ধাপে উপজেলার ৬০০ পরিবারের মাঝে ১৫ টন চাল বিতরণ করা হয়েছিল বলে জানিয়েছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সূত্র।

চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা কৃষি কর্মকর্তা সোহেল রানা, নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কফিল উদ্দিন এবং আলীকদম উপজেলা শ্রমিকদলের সভাপতি ছুরত আলম।

বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ভবিষ্যতেও অসহায় ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

ত্রাণ পেয়ে উপকারভোগীরা বান্দরবান পার্বত্য জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ০২ আগস্ট ২০২৬

আলীকদমে বন্যার্তদের জন্য পার্বত্য জেলা পরিষদের ত্রাণ, দুই ধাপে ২৫ টন চাল বিতরণ সম্পন্ন

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x