ঢাকা    রোববার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

জুলাই সনদ ও গণভোটের গণরায় কার্যকর করার দাবিতে ঢাকা জেলা জামায়াতের গণমিছিল

জুলাই সনদ ও গণভোটের গণরায় দ্রুত কার্যকর করার দাবিতে বিশাল গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা জেলা শাখা। 

শনিবার (১ আগস্ট) বিকাল ৫.০০ টাই কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা জেলা শাখা কর্তৃক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাভার মডেল মসজিদের সামনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা জেলা আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন। সমাবেশ পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, ঢাকা জেলা জামায়াতের সেক্রেটারি এবং দল মনোনীত সাভার উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মো. আফজাল হোসাইন।প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন এবং রাষ্ট্রীয় কার্যক্রমে গণভোটের রায়ের যথাযথ প্রতিফলন নিশ্চিত করা প্রয়োজন। তিনি বলেন, জনগণের মতামতের প্রতি শ্রদ্ধাশীল থেকে প্রয়োজনীয় রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার বাস্তবায়ন সময়ের দাবি। জুলাইয়ের গণআকাঙ্ক্ষা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর মধ্যে কার্যকর ঐকমত্য ও সমন্বয় গড়ে তুলতে হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আরো বলেন, ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে অর্জিত সংস্কার প্রস্তাবমালা দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কার্যকর না হওয়ায় দেশবাসী আজ হতাশ। তাই অবিলম্বে গণরায় মেনে নিয়ে জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি। সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা জেলা রাজনৈতিক সেক্রেটারি ও দল মনোনীত সাভার পৌরসভার মেয়র প্রার্থী হাসান মাহবুব মাস্টার, জেলা আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শহিদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য ও দল মনোনীত সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী লুৎফর রহমান মোল্লা, জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক আসাদুজ্জামান জীমসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী বিভিন্ন নেতৃবৃন্দ। 

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল সাভারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ০২ আগস্ট ২০২৬

জুলাই সনদ ও গণভোটের গণরায় কার্যকর করার দাবিতে ঢাকা জেলা জামায়াতের গণমিছিল

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x