সাতক্ষীরার শ্যামনগর বাজারের জনপ্রিয় "হাজী বিরিয়ানি হাউজ" থেকে কেনা বিরিয়ানিতে কাঁচা মাংস, গন্ধযুক্ত ডিম, আধা-সিদ্ধ আলু ও পোকা পাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্রেতা ও স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী জানান, শনিবার বেলা ১২টার দিকে তিনি প্রতিষ্ঠানটি থেকে এক প্যাকেট বিরিয়ানি কিনে বাসায় নিয়ে আসেন। প্যাকেট খুলতেই দেখা যায় খাবার একেবারেই অস্বাস্থ্যকর। মাংস সিদ্ধ হয়নি, ডিম থেকে দুর্গন্ধ বের হচ্ছে এবং খাবারের মধ্যে পোকা রয়েছে।
স্থানীয়রা বলছেন, এটি নতুন ঘটনা নয়। এর আগেও একাধিকবার প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগ উঠেছে। তবে প্রশাসনিক কোনো কার্যকর পদক্ষেপ না থাকায় তারা বেপরোয়া হয়ে উঠেছে।
ঘটনার পর সচেতন মহল অবিলম্বে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন