ঢাকা    রোববার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

কৃষকের জানালা

জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির সামুদ্রিক ভোল মাছ

পটুয়াখালীর কুয়াকাটা উপকূলসংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ২৬ কেজি ওজনের একটি সামুদ্রিক ভোল মাছ ধরা পড়েছে।

শনিবার (১ আগস্ট) সকালে মাছটি আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে আনা হলে সেটি দেখতে স্থানীয় জেলে, মাছ ব্যবসায়ী ও সাধারণ মানুষের ভিড় জমে।

জানা গেছে, বঙ্গোপসাগরের সোনারচর সংলগ্ন গভীর সমুদ্রে মাছ ধরার সময় রহিম মাঝির জালে বড় আকৃতির ভোল মাছটি ধরা পড়ে। পরে মাছটি আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের একটি আড়তে নেওয়া হলে নিলামের মাধ্যমে ৩৫ হাজার টাকায় বিক্রি করা হয়।

জেলে রহিম মাঝি জানান, জাল তোলার সময় হঠাৎ একটি বড় মাছ উঠে আসে। পরে তারা বুঝতে পারেন এটি একটি বিশাল আকৃতির ভোল মাছ। তিনি বলেন, এ ধরনের মাছ খুব বেশি ধরা পড়ে না। ভালো দাম পাওয়ায় তারা আনন্দিত।

মাছটির ক্রেতা ও আড়তদার মো. মিজানুর রহমান জানান, মাছটির ওজন ২৬ কেজি। আকার বড় এবং মান ভালো হওয়ায় তিনি এটি ৩৫ হাজার টাকায় কিনেছেন। মাছটি ঢাকার একটি পাইকারি বাজারে পাঠানো হবে। তিনি আরও বলেন, বড় আকারের সামুদ্রিক ভোল মাছের বাজারে সবসময় ভালো চাহিদা রয়েছে।

মৎস্য বিশেষজ্ঞদের তথ্যমতে, ভোল মাছ (Croaker বা Drum Fish) Sciaenidae (সিয়েনিডি) পরিবারের অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক মাছ। বঙ্গোপসাগরের মোহনা, উপকূলীয় অগভীর জলরাশি এবং কাদামাটিযুক্ত তলদেশে এ মাছের বিচরণ বেশি দেখা যায়। বিশেষ করে বর্ষা ও বর্ষা-পরবর্তী সময়ে এদের উপস্থিতি তুলনামূলক বেশি লক্ষ্য করা যায়।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সাধারণত এত বড় আকারের ভোল মাছ খুব বেশি ধরা পড়ে না। এ ধরনের মাছের বাজারমূল্যও তুলনামূলক বেশি। তিনি আরও বলেন, ভোল মাছ উচ্চমানের প্রোটিন ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডসমৃদ্ধ হওয়ায় এর পুষ্টিগুণ অনেক এবং দেশের বিভিন্ন অঞ্চলে এ মাছের ব্যাপক চাহিদা রয়েছে।

সূত্র: কালবেলা

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ০২ আগস্ট ২০২৬

জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির সামুদ্রিক ভোল মাছ

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x