ঢাকা    রোববার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

খেলা

নেপালকে রেখেই সাফের ড্র, একই গ্রুপে ভারত-পাকিস্তান

সাফভুক্ত দেশ নেপাল বর্তমানে ফিফার নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। প্রায় এক মাস পার হলেও এখন পর্যন্ত সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারেনি দেশটি। তবে গতকাল ভুটানে অনুষ্ঠিত সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) নির্বাচন ও ড্র অনুষ্ঠানে সবার সম্মতিতে নেপালকে রেখেই ড্র সম্পন্ন হয়েছে।

আগামী ৪ থেকে ১৭ নভেম্বর সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নেপাল সাফ অঞ্চলের অন্যতম শক্তিশালী ফুটবল দল। বাংলাদেশেও দেশটির ফুটবলের জনপ্রিয়তা রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়েই নিষেধাজ্ঞা বহাল থাকা সত্ত্বেও নেপালকে ড্রয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এখনও টুর্নামেন্টের ফিকশ্চার প্রকাশ করা হয়নি। সাফের সম্পাদক নেপালের পুরুষোত্তম ক্যাটেল ফিকশ্চার চূড়ান্ত করতে কিছুটা সময় নিতে চান।

ফিকশ্চার ঘোষণার আগেই যদি নেপালের ওপর থেকে ফিফার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, তাহলে সবকিছু স্বাভাবিকভাবেই চলবে। আর নিষেধাজ্ঞা বহাল থাকলে নেপালকে বাদ দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপের খেলা শুরু হবে।

ড্র অনুযায়ী, 'ক' গ্রুপে রয়েছে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে 'খ' গ্রুপে রয়েছে ভারত, মালদ্বীপ ও পাকিস্তান।

সূত্র: দৈনিক ইত্তেফাক

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ০২ আগস্ট ২০২৬

নেপালকে রেখেই সাফের ড্র, একই গ্রুপে ভারত-পাকিস্তান

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x