ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক চা দোকানদারসহ দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার কুশারিগাঁও গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কুশারিগাঁও গ্রামের চা দোকানদার শান্তি রানী এবং একই এলাকার সুঁই রাম।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুপুরে হঠাৎ বৃষ্টি শুরু হলে সুঁই রাম কুশারিগাঁও গ্রামে শান্তি রানীর চায়ের দোকানে আশ্রয় নেন এবং সেখানে অবস্থান করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাত সরাসরি ওই দোকানটিতে আঘাত হানে। এতে দুজনই গুরুতর আহত হন।
ঘটনার পর স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
হঠাৎ এই প্রাণহানির ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন