ঢাকা    রোববার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

খেলা

জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে শিবগঞ্জের শিরোপা জয়

জুলাই শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তরুণ সমাজের মধ্যে খেলাধুলার চর্চা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল ম্যাচ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন যুব ও ক্রীড়া বিষয়ক প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক। অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবগঞ্জ-মোকামতলা উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব জিয়াউর রহমান।

ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় মোকামতলা উপজেলা ফুটবল একাদশ এবং শিবগঞ্জ উপজেলা ফুটবল একাদশ। শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ও দৃষ্টিনন্দন ফুটবল উপহার দেয়। নির্ধারিত সময়ে দুই দলই ৩-৩ গোলে সমতায় থাকায় ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। রুদ্ধশ্বাস পেনাল্টি শুটআউটে ৫-৪ গোলের ব্যবধানে শিবগঞ্জ উপজেলা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে, চমৎকার লড়াই করে মোকামতলা উপজেলা ফুটবল একাদশ রানার্সআপ হওয়ার সম্মান লাভ করে।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি যুব ও ক্রীড়া বিষয়ক প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম। এছাড়াও অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

রোমাঞ্চকর এই ফাইনাল ম্যাচ শুধু বিজয়-পরাজয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল না; বরং জুলাই শহীদদের স্মরণে আয়োজিত এই টুর্নামেন্ট তরুণদের মধ্যে দেশপ্রেম, ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা এবং খেলাধুলার প্রতি আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে। দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও খেলোয়াড়দের নান্দনিক পারফরম্যান্স টুর্নামেন্টটিকে স্মরণীয় করে রেখেছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ০২ আগস্ট ২০২৬

জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে শিবগঞ্জের শিরোপা জয়

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x