ঢাকা    রোববার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

জরুরি ত্রাণের পর পুনর্বাসনে আলীকদমের ২০০ পরিবারের পাশে ব্র্যাক ও ব্র্যাক ব্যাংক

আলীকদমে ব্র্যাক ও ব্র্যাক ব্যাংকের ত্রাণ সহায়তা

বন্যার শুরু থেকে জরুরি ত্রাণ দেওয়ার পর এবার দীর্ঘমেয়াদি পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে ব্র্যাক ও ব্র্যাক ব্যাংক। আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত আলীকদম উপজেলার ২০০টি পরিবারের মাঝে ৭ দিনের খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর বিশেষ সহায়তা প্যাকেজ এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বক্তারা জানান, আকস্মিক বন্যার শুরু থেকেই ব্র্যাক উপজেলা প্রশাসনের সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রেখে জরুরি ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করে আসছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত ত্রাণ কার্যক্রমে ব্র্যাক ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শুকনো খাবার ও জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করে তাৎক্ষণিক খাদ্যসংকট নিরসনে কার্যকর ভূমিকা পালন করে।

পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে কেবল জরুরি ত্রাণেই সীমাবদ্ধ না থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের দীর্ঘমেয়াদি পুনর্বাসনের বিষয়টি বিবেচনায় এনে ব্র্যাক ও ব্র্যাক ব্যাংকের বিশেষ অনুদানে এ পুনর্বাসনমুখী সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

এ কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে প্রায় ৪ হাজার ৫০০ টাকা মূল্যের ৭ দিনের খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর প্যাকেজ এবং সবজি ক্রয়ের জন্য ১ হাজার টাকা নগদ সহায়তা দেওয়া হয়। অর্থাৎ প্রতিটি পরিবার মোট প্রায় ৫ হাজার ৫০০ টাকার মানবিক সহায়তা লাভ করে।

প্যাকেজে অন্তর্ভুক্ত ছিল— ১৪ কেজি চাল, ২ লিটার ভোজ্য তেল, ২ কেজি মসুর ডাল, ২ কেজি চিড়া, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ২ কেজি মটর ডাল/ভাজা ডাল, ১ কেজি সুজি, ১ কেজি বিস্কুট, ১ কেজি পেঁয়াজ, ১০ পিস ওআরএস (খাবার স্যালাইন) ও ৫ লিটার বিশুদ্ধ পানি।

দুর্যোগ ব্যবস্থাপনার অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাইফুল ইসলাম রিমন, সম্মানিত সদস্য, পার্বত্য জেলা পরিষদ, বান্দরবান। সভাপতিত্ব করেন মোহাম্মদ জসিম উদ্দিন, আঞ্চলিক ব্যবস্থাপক, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স, কক্সবাজার অঞ্চল।

প্রধান অতিথি বলেন, দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত অংশীদারিত্বের মাধ্যমেই অধিক কার্যকর। এ উদ্যোগ ক্ষতিগ্রস্তদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করবে।

সভাপতি বলেন, জরুরি ত্রাণ, পুনর্বাসন ও জীবিকা পুনর্গঠনে ব্র্যাকের কাজ চলমান থাকবে।

উপকারভোগীরা এই সহায়তাকে তাদের পুনর্বাসনের পথে বড় সহায়ক হিসেবে দেখছেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ০২ আগস্ট ২০২৬

জরুরি ত্রাণের পর পুনর্বাসনে আলীকদমের ২০০ পরিবারের পাশে ব্র্যাক ও ব্র্যাক ব্যাংক

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x