প্রখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ রোববার (২ আগস্ট) খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নে তাঁর পারিবারিক বাসভবন প্রাঙ্গণে আলোচনা সভা, বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী, যাদুঘর পরিদর্শন এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার জনাব মো. আব্দুল্লাহ হারুন। সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক জনাব হুরে জান্নাত।
অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের প্রতিকৃতিতে পুষ্পস্তবক ও মাল্যদান করেন। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, যেখানে বক্তারা আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের বিজ্ঞানচর্চা, শিক্ষা, গবেষণা এবং দেশপ্রেমমূলক অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। এরপর অতিথিরা বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ঘুরে দেখেন এবং আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের স্মৃতি সংরক্ষিত যাদুঘর পরিদর্শন করেন।
এ উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ, রচনা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে বিজ্ঞান বিষয়ক বই ও গাছের চারা বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, নতুন প্রজন্মের মধ্যে বিজ্ঞানমনস্কতা, গবেষণার আগ্রহ এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও নানা কর্মসূচির মাধ্যমে আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন