ঢাকা    রোববার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

বিনা মূল্যে ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ, যেভাবে পাবেন

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ভুয়া প্রোফাইল, ছবি, ভিডিও ও বিভিন্ন ধরনের গুজব দিন দিন বাড়ছে। এর ফলে তৈরি হচ্ছে বিভ্রান্তি এবং নানা ধরনের সমস্যা। ব্যক্তি থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানও এসবের কারণে প্রতারণার শিকার হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রকৃত ব্যবহারকারী শনাক্ত করতে নতুন উদ্যোগ নিতে যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক।

ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠান মেটা সাধারণ ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ চালু করার উদ্যোগ নিয়েছে। এই ব্যাজ পেতে ব্যবহারকারীকে সেলফি ভিডিওর মাধ্যমে পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

মেটার তথ্য অনুযায়ী, নতুন এই ভেরিফায়েড ব্যাজের মাধ্যমে বোঝা যাবে সংশ্লিষ্ট ফেসবুক প্রোফাইলের ব্যবহারকারী প্রকৃত ব্যক্তি কি না। তবে এটি মেটার সাবস্ক্রিপশনভিত্তিক ‘মেটা ভেরিফায়েড’ সেবার মতো নয়। সাধারণ ব্যবহারকারীদের জন্য চালু হতে যাওয়া এই ব্যাজের জন্য কোনো অর্থ দিতে হবে না।

বিনামূল্যে ফেসবুক আইডি ভেরিফাই করার নিয়ম

মেটার নতুন ভেরিফায়েড ব্যাজ পেতে ব্যবহারকারীকে নিজের সেলফি ভিডিও ধারণ করতে হবে। এরপর ওই ভিডিও অ্যাকাউন্ট মালিকের ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় যাচাই করা হবে।

কারা ভেরিফায়েড ব্যাজ পাবেন

ফেসবুকে ভেরিফায়েড ব্যাজ পাওয়ার জন্য ব্যবহারকারীকে কয়েকটি শর্ত পূরণ করতে হবে। শর্তগুলো হলো—

  • ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
  • অ্যাকাউন্টটি ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী ভালো অবস্থায় থাকতে হবে।
  • প্রতারণা, ভুয়া পরিচয় কিংবা সন্দেহজনক কর্মকাণ্ডের কোনো ইতিহাস থাকা যাবে না।
  • পরিচয় যাচাইয়ের প্রক্রিয়ায় সফল হতে হবে।

পরিচয় যাচাই সম্পন্ন হলে ফেসবুকের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যাজটি দেখা যাবে। এর মধ্যে রয়েছে প্রোফাইল, মার্কেটপ্লেস, গ্রুপ এবং ফেসবুক ডেটিং।

মেটা জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে এখন সহজেই ভুয়া ছবি, পরিচয় এবং বিশ্বাসযোগ্য দেখতে প্রোফাইল তৈরি করা সম্ভব হচ্ছে। এসবের মাধ্যমে প্রতারণা, জালিয়াতি এবং ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা বাড়ছে। নতুন ‘ফেসবুক ভেরিফায়েড’ ব্যাজ চালু হলে ব্যবহারকারীরা অন্তত বুঝতে পারবেন, তারা যার সঙ্গে যোগাযোগ করছেন তিনি প্রকৃত ব্যক্তি কি না।

তবে মেটা স্পষ্ট করেছে, এই ব্যাজ কোনো ব্যক্তির সততা কিংবা বিশ্বাসযোগ্যতার নিশ্চয়তা দেবে না। এটি কেবল পরিচয় যাচাইয়ের প্রমাণ হিসেবে কাজ করবে। তাই অনলাইনে লেনদেনের সময় কিংবা ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে ব্যবহারকারীদের সতর্ক থাকার প্রয়োজন রয়েছে।

মেটা জানিয়েছে, নতুন ‘ফেসবুক ভেরিফায়েড ব্যাজ’ পর্যায়ক্রমে চালু করা হবে। প্রথমে নির্বাচিত কয়েকটি দেশে ফিচারটি চালুর পর ধাপে ধাপে বিশ্বের অন্যান্য দেশেও এটি সম্প্রসারণ করা হবে। তবে কোন কোন দেশে প্রথমে এই সুবিধা চালু হবে, তা এখনো জানানো হয়নি।

এআই প্রযুক্তির বিস্তারের সঙ্গে অনলাইনে ভুয়া পরিচয় তৈরির ঝুঁকিও বাড়ছে। ভুয়া পরিচয় ব্যবহার করে তৈরি অ্যাকাউন্ট থেকে গুজব ও প্রচারণা ছড়ানোর প্রবণতাও বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে সাধারণ ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে পরিচয় যাচাইয়ের ব্যবস্থা চালু করা ফেসবুকের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হতে পারে।

সূত্র: এনগ্যাজেট

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ১৬ আগস্ট ২০২৬

বিনা মূল্যে ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ, যেভাবে পাবেন

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x