জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হলে খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে প্রতিপক্ষকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সোরা ৬ নম্বর ওয়ার্ড দল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলার আমীর মাওলানা আব্দুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মইনুদ্দিন আহমেদ, যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি সাঈদী হাসান বুলবুল এবং রমজাননগর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আবির হাসান কাউসার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রমজাননগর ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার গাজী নজরুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও অনৈতিক কার্যকলাপ থেকে দূরে রেখে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নেই। জামায়াত সবসময় যুবকদের নৈতিক ও শারীরিক উন্নয়নে কাজ করে যাবে।"
পরে অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি, মেডেল ও পুরস্কার তুলে দেন। খেলা দেখতে মাঠে শত শত দর্শকের উপস্থিতি ছিল।

সোমবার, ০৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন