সাধারণ মানুষের যাতায়াতে দুর্ভোগ কমাতে ঢাকার আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন বগাবাড়ি এলাকায় একটি রাস্তা মেরামত কাজে অংশগ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আশুলিয়া থানার নেতৃবৃন্দ।
উক্ত রাস্তা মেরামত কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আশুলিয়া থানা আমীর এবং ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ বশির আহমেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন আশুলিয়া থানার সহকারী সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আল আমিন খান, ধামসোনা ইউনিয়ন আমীর নাসির উদ্দীনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের জামায়াত নেতৃবৃন্দ ও এলাকার সর্বস্তরের জনগণ।
পরিদর্শনকালে অধ্যক্ষ বশির আহমেদ বলেন, "জনসাধারণের ভোগান্তি লাঘবে এবং এলাকার সার্বিক উন্নয়নে আমরা সবসময় মানুষের পাশে থাকতে চাই। অবহেলিত রাস্তাঘাট সংস্কারসহ যে কোন মানবিক ও উন্নয়নমূলক কাজে জামায়াতে ইসলামী সর্বদা সোচ্চার থাকবে।"
রাস্তাটি মেরামত হওয়ায় ওই এলাকার যাতায়াতকারী হাজারো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন