ভুল্লী উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ সাদ্দাম হোসেন।
০৩ আগষ্ট, সোমবার দুপুর ১২ঃ০০ টায় ২ নং বালিয়া ইউনিয়ন পরিষদে অস্থায়ী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তিনি বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার মোঃ খায়রুল ইসলাম এর নিকট থেকে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণ শেষে উপজেলার -ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার, হিসাব সহকারী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ভূল্লী প্রেসক্লাবের পক্ষ থেকে নতুন ইউএনও-কে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানানো হয়।
দায়িত্ব গ্রহণকালে মোঃ সাদ্দাম হোসেন উপজেলার সার্বিক উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সাধারণ মানুষের আস্থা বজায় রাখতে অঙ্গীকার ব্যক্ত করেন।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,
"ভুল্লী উপজেলার প্রতিটি নাগরিক যাতে সরকারি সেবা ভোগান্তিমুক্ত ও সহজ উপায়ে পেতে পারেন, সে লক্ষ্যে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাবে। উপজেলার উন্নয়নমূলক কাজ ত্বরান্বিত করতে এবং একটি মানবিক ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে আমি স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সাধারণ জনগণের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।"
সভায় উপজেলার সার্বিক পরিস্থিতি ও চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়।

সোমবার, ০৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন