ঢাকা    সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সারিয়াকান্দি উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক

বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতাদের হুঁশিয়ারি—‘গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমেই জবাব দেওয়া হবে’

দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বগুড়ার সারিয়াকান্দি উপজেলা ছাত্রদলের উদ্যোগে রবিবার  গত কাল  একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সারিয়াকান্দি উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম নিশান। এ সময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা মো. মহিদুল ইসলাম মুন্সি।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে বিভিন্ন মহল থেকে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করা হচ্ছে। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে মো. মহিদুল ইসলাম মুন্সি বলেন, "এ ধরনের বক্তব্য থেকে সংশ্লিষ্টদের বিরত থাকার আহ্বান জানাই। অন্যথায় রাজপথে গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে তার জবাব দেওয়া হবে।"

উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম নিশান বলেন, "যেকোনো রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় সারিয়াকান্দি উপজেলা ছাত্রদল সাংগঠনিকভাবে প্রস্তুত রয়েছে। প্রয়োজনে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাজপথে কর্মসূচি পালন করা হবে।"

সমাবেশ শেষে নেতাকর্মীরা দলীয় স্লোগান দেন এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সারিয়াকান্দি উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x