সিরাজগঞ্জ, ৩ আগস্ট: সিরাজগঞ্জ জেলায় ছয় মাসের শিক্ষানবিশকাল সফলভাবে সম্পন্ন করায় দুই শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জনাব ধীমান কুমার মন্ডল ও জনাব সৌরভ মাহমুদকে বিদায় সংবর্ধনা দিয়েছে জেলা পুলিশ।
সোমবার (৩ আগস্ট) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এ বদলিজনিত কারণে জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী কর্মকর্তাদ্বয়কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে পুলিশ সুপার বিদায়ী কর্মকর্তাদের নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের প্রশংসা করেন এবং নতুন কর্মস্থলে তাঁদের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন। জবাবে বিদায়ী কর্মকর্তারা সিরাজগঞ্জ জেলা পুলিশের সার্বিক সহযোগিতা, আন্তরিকতা ও সহমর্মিতার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মো. হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মো. নাজরান রউফ, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ এবং জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন