ঢাকা    সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

অর্থনীতি

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের ব্যাখ্যা

সম্প্রতি অতিরিক্ত বিদ্যুৎ বিলকে কেন্দ্র করে কিছু ব্যক্তি বা গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেছে বিদ্যুৎ বিভাগ। এ ধরনের প্রচারণার তীব্র প্রতিবাদ জানিয়েছে সংস্থাটি।

সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বার্তায় এ বিষয়ে তাদের অবস্থান জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত যেসব অভিযোগ পাওয়া গিয়েছিল, সেগুলো বিদ্যুৎ বিভাগ ও সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলো ইতোমধ্যে নিষ্পত্তি করেছে। তাই এ বিষয়ে বিভ্রান্তি বা অপপ্রচার ছড়ানোর কোনো সুযোগ নেই।

তবে কোনো গ্রাহকের অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ থাকলে প্রয়োজনীয় প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করার আহ্বান জানানো হয়েছে। এমন অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

অন্যদিকে, কোনো ধরনের প্রমাণ ছাড়াই বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে মিথ্যা তথ্য প্রচার করা হলে দায়ী ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে বিদ্যুৎ বিভাগ।

সূত্র: মানবজমিন

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের ব্যাখ্যা

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x