ঢাকা    মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

বিশেষ সংবাদ

নান্দাইলে কর্মরত সাংবাদিকদের যৌথ সভা অনুষ্ঠিত, পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

ময়মনসিংহের নান্দাইলে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা, নৈতিকতা ও মানোন্নয়নের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সোমবার (৩ আগস্ট) নান্দাইল প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল। সভায় উপস্থিত সাংবাদিকরা বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পারস্পরিক সহযোগিতা, পেশাগত ঐক্য এবং গণমাধ্যমের মর্যাদা সমুন্নত রাখতে প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন নান্দাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন ফকির রঞ্জু, সিনিয়র যুগ্ম সম্পাদক এবি সিদ্দিক খসরু, সিনিয়র সাংবাদিক রবিউল আলম ফরাজী, সাংবাদিক রফিকুল ইসলাম মোড়ল, আতাউর রহমান বাচ্চু, রমিজ উদ্দিন, সারোয়ার জাহান রাজিব, আরজে মিন্টু, হান্নান আল আজাদ, আকরাম হোসেন, রমজান আলী, এহসানুল হক তানভীর, ফরিদ মিয়া, আমিনুল ইসলাম আশিক, খায়রুল ইসলাম সহ নান্দাইলে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

সভায় বক্তারা বলেন, পেশাদার সাংবাদিকতা চর্চার মাধ্যমে জনস্বার্থ সংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি সাংবাদিকদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে নান্দাইলের সাংবাদিকতার সুনাম অক্ষুণ্ন রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

নান্দাইলে কর্মরত সাংবাদিকদের যৌথ সভা অনুষ্ঠিত, পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - সর্বজিৎ চাকমা

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x