বাংলাদেশের টেলিভিশন ও চলচ্চিত্রের পরিচিত মুখ অভিনেত্রী রিনা রহমান আর নেই। সোমবার (৩ আগস্ট) রাত ৯টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দেশের অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ’ সামাজিক মাধ্যমে এক শোকবার্তায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। সংগঠনটি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন রিনা রহমান। অসুস্থতার মধ্যেও তিনি অভিনয় চালিয়ে গেলেও শারীরিক অবস্থার অবনতির কারণে সম্প্রতি কাজে কিছুটা অনিয়মিত হয়ে পড়েন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘পরম্পরা’-তে অভিনয় করছিলেন।
দীর্ঘ অভিনয় জীবনে টেলিভিশন নাটক, চলচ্চিত্র ও মঞ্চে অসংখ্য বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের ভালোবাসা অর্জন করেন রিনা রহমান। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে বিটিভির কালজয়ী নাটক ‘সংশপ্তক’ (১৯৮৭), চলচ্চিত্র ‘ঠিকানা’ (১৯৯৪), ‘ঘানি’ (২০০৬) এবং জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘মান অভিমান’।
তার মৃত্যুতে দেশের সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন