ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

শিক্ষাঙ্গন

ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টের রুল

ফরিদপুরের মধুখালীতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী মির্জা ইশতিয়াক আহমেদের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

জেলা পুলিশের অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এ সুপারিশ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী। তিনি জানান, তদন্ত প্রতিবেদন ও সুপারিশপত্র ইতোমধ্যে পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. শাহীনুজ্জামান। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আখতার হোসেন মো. আবদুল ওয়াহাব।

আইনজীবী মো. শাহীনুজ্জামান বলেন, মির্জা ইশতিয়াকের পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে আদালত রুল জারি করেছেন। একই সঙ্গে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), আইন সচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২৬ জুন একটি জাতীয় দৈনিকে ‘ডিবির হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যুর আগে আটকের সময় কী ঘটেছিল, এমন ভিডিও ফেসবুকে’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) এ রিট আবেদন করে। রিটে বিচারিক তদন্ত এবং ক্ষতিপূরণের দাবি জানানো হয়।

ঘটনার বিবরণ অনুযায়ী, গত ২০ জুন বিকেলে মধুখালী পৌরসভার পশ্চিম গোন্ধারদিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে নিজ বাড়ির সামনে থেকে ডিবি পুলিশ ইশতিয়াককে আটক করে। পরে ডিবি হেফাজতে থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরদিন সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মির্জা ইশতিয়াক ফরিদপুর আইন কলেজের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি ফরিদপুর চিনিকলে মৌসুমি শ্রমিক হিসেবে কাজ করতেন।

এদিকে, ইশতিয়াকের মৃত্যুর আগে ২১ জুন সকালে ডিবির উপ-পরিদর্শক (এসআই) আহাদুজ্জামান বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ইশতিয়াকের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে এবং গ্রেপ্তারের সময় তিনি পালানোর চেষ্টা করেছিলেন। তবে তার পরিবারের দাবি, এটি হেফাজতে মৃত্যুর ঘটনা। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। আদালতের রুলের মাধ্যমে বিষয়টি এখন আইনি প্রক্রিয়ার আওতায় এসেছে।

সূত্র: কালবেলা।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টের রুল

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x