ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

অপরাধ

মনপুরায় জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

ভোলার মনপুরা উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে জাকির (৩৫), জিহাদ (২৫), মো. নাজিম (৩২)সহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মো. শাহাবুদ্দিন (৪৫)।

মঙ্গলবার মনপুরা উপজেলায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহাবুদ্দিন জানান, তিনি উপজেলার ২ নম্বর হাজীরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মালেক বেপারীর ছেলে। অভিযুক্ত নাজিম ও জিহাদের পিতা নসু মিয়া এবং জাকির তাদের মামা।

শাহাবুদ্দিনের অভিযোগ, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে অভিযুক্তদের সঙ্গে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন বিকেল প্রায় ৩টার দিকে নদীর পাড় থেকে বাড়ি ফেরার পথে নাজিম লাঠি নিয়ে তার ওপর হামলা চালান। পরে গাছের আড়ালে ওঁৎ পেতে থাকা জাকির ও জিহাদসহ আরও কয়েকজন তাকে মারধর করেন বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও দাবি করেন, তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার স্ত্রী হাসিনাকেও মারধর করা হয়।

সংবাদ সম্মেলনে শাহাবুদ্দিন অভিযোগ করেন, হামলার পর থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এতে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি তিনি আহ্বান জানান।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

মনপুরায় জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x